মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
একাত্তর বাংলাঃ ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।
মিথুন (২২ মে-২১ জুন) বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

