একাত্তর বাংলাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং।
বুধবার সকাল ১১টার দিকে গণভবনে সাক্ষাৎ করেন তিনি।
এরপর, লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের সভাপতি ডক্টর নারেস আগারওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

