একাত্তর বাংলাঃ চট্টগ্রামে খেলতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। রোববার সকালে ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, সকালে বিজিএমইএ ভবনের পেছনে নিউ ঝাউতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহান ও আলামিন খেলছিলো। বল ভেবে লাল টেপে মোড়ানো ২টি ককটেল কুড়িয়ে নেয় তারা।
এসময় বিস্ফোরণ ঘটলে আহত হয় ২ শিশু। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয় স্থানীয়রা। পরে আলামিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক। তবে সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এলাকাবাসীরা জানান, গতকাল রাতে কিছু পোলাপান মিছিল নিয়ে এসে এই এলাকার পোলাপানদের মারধর করে।
ককটেল (লালা বল বা বোমার মতো) ফেললে তা ফুটে নাই। আজ সকালে যখন এরা স্কুল থেকে আসছিলো তখন বল মনে করে খেলতে গিয়ে এই অবস্থা হয়েছে।’

