একাত্তর বাংলাঃ রাশিয়ার কেমেরোভো শহরে শপিং মলে আগুনে ৬৪ জনের মৃত্যুর ঘটনায় বুধবার দেশজুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক সরকারি আদেশে এই শোক পালনের কথা জানানো হয়।
এছাড়াও নিহতদের স্মরণে দেশজুড়ে পতাকা অর্ধনির্মিত রাখা হবে বলে জানানো হয়েছে। এর আগে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি থাকায় তীব্র সমালোচনা করেন পুতিন।
একই সঙ্গে তদন্তে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার অগ্নিকাণ্ডে নিহততের প্রতি শ্রদ্ধা জানাতে এসে পুতিন বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ আইনে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গেল রোববার কেমেরোভোর একটি শপিংমলে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।
যাদের অধিকাংশই শিশু বলে জানা যায়। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

