দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দেশওয়ালীপাড়া নিবাসী বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় এর অবসর শিক্ষক দয়া শঙ্কর ত্রিবেদী (পুত্তু স্যার) নিজবাসভবনে বার্ধক্যজনিক কারনে মঙ্গলবার ভোর ৪.৪৫মিঃ পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র/ছাত্রী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তাঁর অন্তোষ্টিক্রিয়া স্থানীয় পৌর শশ্মান ঘাটে সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর মেয়র হাজী আব্দুস সালাম, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, স্থানীয় প্রেসক্লাব, শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

