একাত্তর বাংলাঃ রাজধানীর মিরপুরে অব্যবহৃত পানির টাঙ্কি পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশু ও নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ১২ নম্বর সেকশন এলাকার একটি বাসার নিচে টাঙ্কির ঢাকনা খুলে আগুন ধরিয়ে সেটা দেখতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।
এতে ঢাকনার পাশে দাঁড়ানো শিশুসহ মোট পাঁচজন দগ্ধ হয়। আহতদের উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শিশুটির শরীরের ৯৫ শতাংশ, অপর একজনের ৯০ ও আরো একজনের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

