উন্নয়নের নামে খাল, নদী ভরাট করা যাবে না : প্রধানমন্ত্রী

Date:

একাত্তর বাংলাঃ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের নামে পুকুর, খাল, নদী ভরাট করা যাবেনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। এসময় বর্ষাকালে বৃষ্টির পানি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘উন্নয়নের নামে আমরা দেখি প্রথমেই পুকুর ভরাট, খাল ভরাট বা নদী ভরাট হচ্ছে। এই কাজগুলেঅ থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেখা যায়, যেখানে বিল ছিলো, সেখানে এমনভাবে ভরাট করা হয়, যে সেখানে আর কোনো পানিরই অস্তিত্ব থাকেনা। আগুন লাগলে পানিও পাওয়া যায় না। সবকিছু গড়ে উঠেছে পানির উপরে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বৃষ্টির পানি ধরে রাখতে হবে। বৃষ্টির পানি ধরে রাখাটা আমাদের সবচেয়ে প্রয়োজন। বন্যার সময় আমাদের হাওড়-বাওড় বিল অঞ্চলে যেন পানিটা ঠিকমতো প্রবেশ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। সেখানে যত রাস্তাঘাট হবে, প্রত্যেক রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে ব্রিজ এবং কালভার্ট তৈরি করতে হবে। যাতে কোনোভাবেই আমাদের পানির গতি যেন থেমে না যায়।’

‘মানুষকে শিখতে হবে বন্যার সঙ্গে বসবাস করা। বন্যার ক্ষতিটা যেন না হয়, সেদিকে যেমন দৃষ্টি দেয়া, আবার বন্যার সুফল যাতে আমরা ভোগ করতে পারি, সেদিকেও দৃষ্টি দিতে হবে। শুধু উঁচু উঁচু বাঁধ তৈরি করে দিলেই কিন্তু নদী টিকবে না’, বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে ভারতের সঙ্গে পানি বণ্টন প্রসঙ্গও।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন নদীগুলি, সেসব নদী সম্পর্কে আলোচনা করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন কাজ করেছি। যৌথ নদী কমিশন, জেআরসিও গঠন করা আছে। আর তিস্তা নিয়েও আলোচনা চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান