জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না-এরশাদ

Date:

একাত্তর বাংলাঃ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়বে জাতীয় পার্টি। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একথা জানান।

তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে জাতীয় পার্টি প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমাবেশ শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশের কোথাও শান্তি নেই , কোথাও নিরাপত্তা নেই। আমরা ক্ষমতায় গিয়ে নিরাপত্তা দিবো, চাকরি দিবো। দেশের সব লুটপাট হচ্ছে। ক্ষমতায় যাবার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি আছে। আমরা ক্ষমতায় গিয়ে দেশের সব বিশৃঙ্খলতা নির্মূল করবো।’

নির্বাচন প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন,  ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে জাতীয় পার্টি  ইতিহাস গড়বে।’

নির্বাচন দিবে নির্বাচন কমিশন, এখানে আমাদের কোনো হাত নেই তবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলেও জানান জাতীয় পার্টির এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের বক্তৃতা দেবার আগে মঞ্চে বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এমপি রওশন এরশাদ।

বক্তৃতায় তিনি, জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না বলে মন্তব্য করেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির উল্লেখযোগ্য নেতারা।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতা কর্মিরা ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে থাকে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের উল্লেখযোগ্য অংশ কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। লাঙ্গল ও পল্লীবন্ধু স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান