সুমন ভৌমিকঃ আজ ২৩ই মার্চ ২০১৮ শুক্রবার ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শিববাড়ীস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক অভিভাবক রফিক উদ্দিন ভূঁইয়া’র ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

মরহুম রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামে ১৯২৮ সালের ২৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। সাদামাটা জীবন ও নীতিবান মানুষ হিসেবে পরিচিত জননেতা রফিক উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালের ২৩ মার্চ বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন।
দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘকাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ওয়াকিং কমিটির অন্যতম সদস্য ছিলেন।
তিনি ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল সদরে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালে এলাকাবাসীর সহযোগিতায় শহীদ স্মৃতি আদর্শ (বর্তমানে ডিগ্রি) কলেজ প্রতিষ্ঠা করেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু ।
প্রধান অতিথির বক্তব্য মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম বলেন, রফিক উদ্দীন ভূঁইয়া ছিলেন ভাষা সৈনিক ও ’৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও ৬ দফা আন্দোলনের বিপ্লবী নেতা।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর তত্ত্বাবধানে ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। এর আগে তিনি ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক হিসেবেও তিনি কাজ করেছেন। সে সময় তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় মরহুমেহর রুহের আত্নার মাগফেরাত কামনায় উপস্থি নেতৃবৃন্দ ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ই্উসুফ খান পাঠান, অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, সালেমা খাতুন সিদ্দিকা মহিলা সম্পাদিকা ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ (প্রস্তাবিত), আনোয়ারা খাতুন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ (প্রস্তাবিত) প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকসহ যুবলীগ,শ্রমিকলীগ,তাতীলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীবৃন্দ।

