এস পি এল মাতালেন সৌম্য-আশরাফুল

Date:

একাত্তর বাংলাঃ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পর্দা নামলো সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এস পি এল টি ২০’র দ্বিতীয় আসরের।

স্থানীয় পর্যায়ে জাতীয় মানে ক্রিকেটার তৈরির লক্ষে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহণ করে। ফাইনাল খেলা দেখতে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বয়সের দর্শদের উপচে পড়া ভীর ছিল জেলার শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে।

ক্রিকেট উন্মাদনায় মেতে উঠুক তারুণ্য। এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট- এস পি এলের দ্বিতীয় আসরের  আসরের ফাইনাল খেলা।

সিরাজগঞ্জ লায়ন্স ও সিরাজগঞ্জ টাইগার্স। খেলা উপভোগে সকাল থেকেই দর্শক আসতে শুরু করে মাঠে।

সিরাজগঞ্জ লায়ন্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সাব্বির রহমান অংশ নেন। সিরাজগঞ্জ টাইগার্সের হয়ে মাঠ মাতান সৌম্য সরকার এবং শুভাগত হোম।

এ ধরনের আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে বিশ্বাস জাতীয় দলের খেলোয়াড়দের।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘যত খেলানো হবে। এলাকার খেলোয়াড়দের তত খেলার সুযোগ হবে।’

নিজ জেলার মাঠে বসে জাতীয় দলের খেলোয়াড়দের খেলা উপভোগ করেছেন দর্শকরা। তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্থানীয় ক্রিকেটাররাও।

এস পি এল টি ২০’র দ্বিতীয় আসর সফল ভাবে শেষ করতে পেরে আনন্দিত আয়োজকরা। আর আগামীতে এই আয়োজন অব্যাহত থাকবে বলে বিশ্বাস দলগুলোর।

ফাইনাল খেলায় টস জিতে সিরাজগঞ্জ টাইগার্সের অধিনায়ক সিরাজগঞ্জ লায়ন্স কে ব্যাট করার আহবান জানান। নির্ধারিত ২০ ওভারে সিরাজগঞ্জ লায়ন্স ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে সিরাজগঞ্জ টাইগার্স ১৩ ওভার ৪ বলে ৩ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে শিরোপা জিতে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান