সুমন ভৌমিকঃ আজ ময়মনসিংহ শহরস্থ প্রানকেন্দ্র চড়পাড়ায় বিকাল ৪ ঘটিকায় ১৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম।
প্রধান অতিথির বক্তব্য এহতেশামুল আলম বলেন, অধ্যক্ষ মতিউর রহমান আমাদের সবার অভিভাবক। তার নেতৃত্বেই ময়মনসিংহের আওয়ামীলীগ এগিয়ে যাবে। ভবিষ্যতে আমরা অধ্যক্ষ মতিউর রহমান’কে সামনে রেখে আওয়ামীলীগের দূর্গ হিসেবে ময়মনসিংহকে দখলে রাখবো।
তিনি বলেন, ৫ই জানুয়ারীর মত আবারো ঐক্যবদ্ধ থেকে ময়মনসিংহের রাজপথ দখলে রাখতে হবে।
এ সময় তিনি বলেন, আপনারা আমাদেরকে যে কোন সময় ডাকবেন সে সময় পাশে পাবেন। রাত ৩ টার সময় ডাকলেও আমাদেরকে পাবেন।
তিনি উক্ত সম্মেলনে বলেন, তারা ভাই যেমন আপনাদের পাশে সব সময় ছিলো ঠিক তেমনি তারা ভাইয়ের সহোদর ভাই হিসেবে আমি সর্বদাই আপনাদের পাশে আছি, পাশে থাকবো।
সম্মেলন এর উদ্ভোদন করেন প্রবীন শ্রমিক নেতা আবুল খায়ের চৌধুরী আহবায়ক জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ মহানগর শাখা।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, আলহাজ্ব হোসাইন জাহাঙ্গীর বাবু দপ্তর সম্পাদক জেলা আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা, লিটন চন্দ্র দাস সাংস্কৃতিক সম্পাদক (প্রস্তাবিত) ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ, সালেমা খাতুন সিদ্দিকা মহিলা সম্পাদিকা ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ (প্রস্তাবিত),শরাফ উদ্দিন বায়েজিদ সদস্য (প্রস্তাবিত) ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ, আলহাজ্ব শাহজালাল হৃদয় সভাপতি ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দসহ অত্র ওয়ার্ডের যুবলীগ,ছাত্রলীগ ও জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীবৃন্দ।
উক্ত সম্মেলন অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল আলম যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ মহানগর জাতীয় শ্রমিকলীগ এবং সঞ্চালনা করেন মোঃ আসাদুজ্জামান রুমেল সদস্য জেলা আওয়ামীলী যুবলীগ ময়মনসিংহ ও সুলতান আহম্মেদ সাংগঠনিক সম্পাদক ১৪ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ ।

