একাত্তর বাংলাঃ দিনাজপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শুক্রবার দুপুরে বিরামপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
এ সময় লিখিত বক্তব্যে সাবেক ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের লোকেরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লুৎফর রহমানের বিরুদ্ধে মিথ্যা মমালা দিয়ে হয়রানি করছে।
এর প্রতিবাদেই বিরামপুরে স্বাধীনতা দিবসে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত হয়। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

