কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধিঃ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বলেছেন, টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হলে দেশে বিদেশে কর্মের অভাব হবে না। কর্মেই তোমাদেরকে খুজে নিবে। বঙ্গবন্ধুর সু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে।
আগামী ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করবে,সেজন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আর্শিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক,অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল,ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন,অধ্যক্ষ মোফাজ্জল হোসেন,সুধাংশু রায়, জেলা পরিষদের মহিলা সদস্য মর্জিনা বেগম,অত্র কলেজের অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় প্রমুখ। ছাত্র/ছাত্রীদের মধ্যে বিদায়ী ছাত্র মোন্নাফ হোসেন,নবীন ছাত্র আখিরুল ইসলাম।

