একাত্তর বাংলাঃ ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খ্রেব শহরের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে।
অজ্ঞাত ওই বন্দুকধারী মার্কেটের ভেতর সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার শহরটির একটি সুপারমার্কেটের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ গুলি করলে ওই ব্যক্তি মার্কেটের ভেতরে ঢুকে সাধারণ মানুষকে জিম্মি করে।
এরপরপরই মার্কেটটি ঘিরে ফেলে পুলিশ। এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেলেও হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ।
এছাড়া, ওই ব্যক্তি আইএসের অনুপ্রাণিত হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
এর আগে স্থানীয় সময় সকালে দেশটির কারকাসোন এলাকায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

