স্বাধীনতা দিবসে ময়মনসিংহে বিএনপির কর্মসূচী ঘোষনা

Date:

একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ২২ মার্চ ২০১৮ ইং তারিখে দলীয় কার্যালয়ে বাদ মাগরিব জেলা বিএনপি’র সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ সাহেবের সভাপতিত্বে আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
# ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
# সকাল ১০.০০ টায় দলীয় কার্যালয় চত্বরে জমায়েত ও স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বর্ণাঢ্য র‌্যালী সহকারে পুষ্পার্ঘ্য অর্পণ।
# দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি। আয়োজনে ওলামাদল ময়মনসিংহ মহানগর শাখা।
# বিকাল ৪.০১ মিনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বৈঠকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আলাপ আলোচনার মাধ্যমে উপরে উল্লেখিত কর্মসূচিগুলি পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
যৌথ বৈঠকে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- আলমগীর মাহমুদ আলম, যুগ্মসম্পাদকদ্বয়- অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, হেলাল উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক- এ.কে.এম. মাহবুবুল আলম, শেখ আজিজুল হক, প্রচার সম্পাদক- কায়কোবাদ মামুন, কোষাধ্যক্ষ- রতন আকন্দ, জেলা যুবদলের সভাপতি- শামীম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি- শহীদুল আমিন খসরু, জেলা শ্রমিকদল সভাপতি- আবু সাঈদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক- খন্দকার মাসুদুল হক মাসুদ, সহ-যুগ্ম সম্পাদক- জগলুল হায়দার, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক- জামাল উদ্দিন আহমেদ, মহানগর মহিলাদল সভাপতি (প্রস্তাবিত)- মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, বাকৃবি ছাত্রদল সাধারণ সম্পাদক- জসিম উদ্দিন জনি প্রমূখ।
যৌথ সভায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন- এই ভোটারবিহীন সরকার নিলর্জ্জভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সফল, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে জামিন নিয়ে নাটক শুরু করেছে। নেতৃবৃন্দ দৃঢ়ভাবে আশা ব্যক্ত করে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নিয়ম তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং এই সরকারের পতন ঘটিয়েই গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে।
উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা- মিলন আকন্দ, নগর বিএনপি নেতা- এডভোকেট এম.এ. হাসেম বাদল, মহানগর ওলামাদলের সাধারণ সম্পাদক- মাও. সাখাওয়াত হোসেন মোমেন, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা- আতাহার তালুকদার রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক- জোবায়েদ হোসেন শাকিল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক- শহীদুল ইসলাম দুলাল, মহানগর ওলামাদলের সাংগঠনিক সম্পাদক- ক্বারী আমীর হামজা, কোতুয়ালী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মফিজুল ইসলাম মাসুদ, জেলা যুবদল নেতা- মিনহাজুল ইসলাম রাসু, রুহুল আমিন সুমন, রনি পাঠান, জেলা মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক- সাইফুল্লাহ খান পিন্টু, কৃষকদল নেতা- গোলাম মোর্শেদ শাহীন।
উপরে উল্লেখিত কর্মসূচীগুলিকে বাস্তবায়ন করার জন্য বিএনপি, অঙ্গ, সহযোগী সংগঠন, সমর্থক, শুভানুধ্যায়ী ও সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ  জানিয়েছেন সদ্য কারামুক্ত জেলা বিএনপি দঃ সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান