একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে পাগলা থানার অললি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আজ সকালে প্রেস ব্রিফিং-এ র্যাব এই তথ্য জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ডাকাত দলের সর্দার রায়হান, তার সহযোগী অহেদ আলী ও সিরাজ মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। আটককদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
র্যাব-১৪ উপ-পরিচালক হাসান মোস্তফা স্বপন বলেন, ডাকাত সরদার রায়হান ও তার সহযোগীরা কিশোরগঞ্জের হুসেনপুর পাকুন্দদিয়া এবং গাজীপুর শ্রীপুর কাপাশিয়া একাধিক ডাকাতি ঘটনা সঙ্গে সংযুক্ত ছিল।
এছাড়াও তারা এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় মামলাও রয়েছে।

