একাত্তর বাংলাঃ আবারো ময়মনসিংহ নগরীরতে খুন। নিহত ব্যক্তির নাম স্বপন সরকার (২৮) । নিহতের বুকের বাম পাশে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য নোমান নামে এক প্রজেক্ট ম্যানেজারসহ ৭ জনকে আটক করেছে কোতুয়ালী মডেল থানা পুলিশ ।
মঙ্গলবার (২০ মার্চ ) নগরীর সারদা ঘোষ রোডের নির্মানাধীন একটি ভবনের চারতলায় এ খুনের ঘটনা ঘটে।
স্বপন নগরীর মুন্সীবাড়ি এলাকার বেনু সরকারের ছেলে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
কোতুয়ালী মডেল থানার ওসি মো মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল ৫ টার দিকে নগরীর সারদা ঘোষ রোডের জাপান সিটি টাওয়ার নামে নির্মানাধীন বাড়ির ৪ তলায় ৪ যুবককে উঠতে দেখা গেছে।
কিছুক্ষণ পরে রক্তাক্ত লাশ নামিয়ে আনে অজ্ঞাত ৩ যুবক। লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। ভবনের প্রকল্প ব্যবস্থাপক নোমানসহ ৭ জনকে আটক করে ।
তদন্ত করে বিস্তারিত বলবেন বলেও জানিয়েছেন মডেল থানার ওসি।

