বিএনপি ও খালেদা জিয়া পাকিস্তানি মুসলিম লিগ বললেন ইনু

Date:

একাত্তর বাংলাঃ দেশকে জঙ্গিমুক্ত করতে জঙ্গির সঙ্গী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার দুপুরে গুলিস্তানে ঢাকা মহানগর জাসদের বর্ধিত সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি পরাজিত হয়ে এখন দুর্নীতিবাজ ও খুনিদের রক্ষার রাজনীতি করছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সামনে এখন দুটি যুদ্ধ আছে। একটি হচ্ছে নির্বাচন আরেকটি হচ্ছে জঙ্গি দমন। এই দুই যুদ্ধ আমাদের চলমান যুদ্ধ। এই দুই কাজই আমাদের করতে হবে। জনগণকে আপনি কি চান সেটা পরিষ্কারভাবে বলা, তারপরে জনগণ সেই বক্তব্যের মূল্য বুঝে মনে করলে তার ওপর ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আমরা বিএনপির জ্বালাও-পোড়াও থেকে শুরু করে সব অপকর্মগুলো সরকারের সামনে তুলে ধরতে পেরেছি, তাই তারা এখন এদের অপকর্ম সম্পর্কে অবহিত। এজন্য আমরা যখন বলি, জঙ্গি দমন কর, তখন জনগণ আমাদের সমর্থন করেন। যখন বলি জ্বালাও-পোড়াও দমন করুন তখন তাও জনগণ মেনে নেয়।’

তিনি আরো বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়া গণতন্ত্রের দল নয়, বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানি মুসলিম লিগ। বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশপন্থি দল নয়, তারা পাকিস্থানপন্থি দল। আজকে রাজনীতিতে যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, তার থেকে সমাধান পেতে হলে এই সাম্যবাদী দল বিএনপিকে আগে নির্মূল করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান