সরিষাবাড়ী কলেজে অনার্স পরীক্ষায় শতভাগ সাফল্য !

Date:

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজে ২০১৬ খ্রিস্টাব্দের (২০১২-২০১৩ শিক্ষাবর্ষের) ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এবার এ কলেজে মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৭জন পরীক্ষার্থী ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়।

কলেজ সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী কলেজে ২০১৬ খ্রিস্টাব্দের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় এবার সমাজবিজ্ঞানে ২০জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন ১ম শ্রেণীতে এবং ১৬জন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। বাংলায় ১৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন প্রথম শ্রেণীতে এবং অন্যরা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। কলেজে অনার্স ফাইনালে শতভাগ পাশের গৌরব অর্জন করে।

এ উপলক্ষে রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম তরফদার, মোঃ ছোলাইমান প্রমুখ। সভায় কলেজে ভালো ফলাফলের কারনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা হয়।

এ ছাড়াও আগামী ২মার্চ কলেজের শিক্ষক-কর্মচারীরা স্বপরিবারে ‘ইকোপার্ক’এ পিকনিক করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানাগেছে।

সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিমুল এহসান শাহীন জানান, শিক্ষার্থীরা এ কলেজের প্রথম ব্যাচ হিসেবে আমাদের যে ফলাফল উপহার দিয়েছে, আগামী ব্যাচগুলো আরো ভাল করবে বলে আমি আশা করছি ।

এ সাফল্যের ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহান বলেন, এ কলেজের দক্ষ শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ক্লাশে উপস্থিতি এবং সঠিক দিক নির্দেশনায় ভাল ফলাফল বয়ে এনেছে

। প্রকৃতপক্ষে আমাদের বাস্তব সম্মত প্রত্যাশাই এ সাফল্যের অন্যতম কারন।

এর ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিটি বিষয়ের শিক্ষার্থীরা আগামীতে আরও ভাল ফলাফল উপহার দিবে বলে আমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান