১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ‘কে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষনা করলেন মহানগর অভিভাবক এহতেশামুল আলম
সুমন ভৌমিকঃ ময়মনসিংহ মহানগর শাখা জাতীয় শ্রমিকলীগ ১৩ নং ওয়ার্ড-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি উদ্ভোদন করেন জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক আবুল খায়ের চৌধুরী ।
১৭.২.১৮ ইং স্টার কমিউনিটি সেন্টার, সেহড়া ধোপাখলা’তে ১৩ নং ওয়ার্ডে ময়মনসিংহ মহানগর জাতীয় শ্রমিকলীগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান মহোদয়ের ।
উক্ত সম্মেলনে তিনি অসুস্থ থাকায় প্রধান অতিথির আসন অলংকিত করেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এহতেশামুল আলম ।
এ সময় ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে মহানগর জাতীয় শ্রমিকলীগের ১৩ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উক্ত সম্মেলনে ৪৫ সদস্য বিশিষ্ট ১৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ মহানগর কমিটি ঘোষনা করা হয় ।
উক্ত কমিটিতে মোঃ জালাল উদ্দিন আহম্মদ কে সভাপতি ও মোঃ ইসমাইল হোসেন ফকির কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
প্রধান অতিথির বক্তব্য জনাব এহতেশামুল আলম বলেন, খালেদা জিয়া যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের সেনা কর্মকর্তা জানজুয়ার তত্বাবধানে ছিলেন । স্বাধীন দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেই সেনা কর্মকর্তার মৃত্যুকালীন সময়ে শোকবার্তা পাঠিয়ে ছিলেন ।
তিনি বলেন ৭১ সালে জামাত যে ধংসযজ্ঞ চালিয়ে ছিলো এখন বিএনপির ছত্র-ছায়ায় একই কায়দায় সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় ।
তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, তাই আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে মিলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।
তিনি এ সময় আরো বলেন, আমাদের নেত্রী সকালে উঠে নামাজ পরেন আর খালেদা সকালে উঠে ঠোঁটে লিপিস্টিক মাখেন ।
সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশ্য বলেন, শেখ হাসিনা সারা বিশ্বে মাথা উচু করে চলতে শিখিয়েছেন ।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক হোসেন জাহাঙ্গীর বাবু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ নেতা আশরাফ হোসাইন, শাকিল রানা চৌধুরী প্রবাল, রাফিউল আদনান প্রিয়ম, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খানসহ প্রমুখ ।
এ সময় উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মো: আতাউর রহমান যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ মহানগর জাতীয় শ্রমিকলীগ, ওয়ার্ড কাউন্সিলর মো: তাজুল ইসলাম, মহিলা ওর্য়াড কাউন্সিলর রোকেয়া হোসেন কেয়া, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মোঃ শামছুল আলম এবং সঞ্চালনা করেন গৌতম এষ, সদস্য সচিব ময়মনসিংহ মহানগর শাখা ।
অনুষ্ঠান শেষে ১৩ নং ওয়ার্ডের মুজিব আদর্শের সৈনিক ও উপস্থিত এলকাবাসীর দাবীর মুখে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ‘কে উক্ত ওয়ার্ডের আওয়ামীলীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর জন্য কাজ করার লক্ষ্যে সমর্থন ও কাজ চালিয়ে যাবার নির্দেশ প্রদান করেন ।
এতে এলাকার জনগন আনন্দ উল্লাসের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের অভিভাবক’কে বিপুল করতালির মধ্য দিয়ে স্বাগত জানান ।

