একাত্তর বাংলাঃ ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আটটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দিতে গেলো ১১ ফেব্রুয়ারি ইতালির রোমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্থাটির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে এ বছর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফাদ এর সভায় যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা ভ্যাটিক্যানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের সাথেও বৈঠক করেন।

