“মাথা উচু করে চলতে শিখিয়েছেন শেখ হাসিনা” ১৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে এহতেশামুল আলম

Date:

১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ‘কে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষনা করলেন মহানগর অভিভাবক এহতেশামুল আলম

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ মহানগর শাখা জাতীয় শ্রমিকলীগ ১৩ নং ওয়ার্ড-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি উদ্ভোদন করেন জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক আবুল খায়ের চৌধুরী ।

১৭.২.১৮ ইং স্টার কমিউনিটি সেন্টার, সেহড়া ধোপাখলা’তে  ১৩ নং ওয়ার্ডে ময়মনসিংহ মহানগর জাতীয় শ্রমিকলীগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান মহোদয়ের ।

উক্ত সম্মেলনে তিনি অসুস্থ থাকায় প্রধান অতিথির আসন অলংকিত করেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এহতেশামুল আলম ।

এ সময় ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে মহানগর জাতীয় শ্রমিকলীগের ১৩ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয় ।

উক্ত সম্মেলনে ৪৫ সদস্য বিশিষ্ট ১৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ মহানগর কমিটি ঘোষনা করা হয় ।

উক্ত কমিটিতে মোঃ জালাল উদ্দিন আহম্মদ কে সভাপতি ও মোঃ ইসমাইল হোসেন ফকির কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।

প্রধান অতিথির বক্তব্য জনাব এহতেশামুল আলম বলেন, খালেদা জিয়া যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের সেনা কর্মকর্তা জানজুয়ার তত্বাবধানে ছিলেন । স্বাধীন দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেই সেনা কর্মকর্তার মৃত্যুকালীন সময়ে শোকবার্তা পাঠিয়ে ছিলেন ।

তিনি বলেন ৭১ সালে জামাত যে ধংসযজ্ঞ চালিয়ে ছিলো এখন বিএনপির ছত্র-ছায়ায় একই কায়দায় সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় ।

তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে, তাই আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে মিলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।

তিনি এ সময় আরো বলেন, আমাদের নেত্রী সকালে উঠে নামাজ পরেন আর খালেদা সকালে উঠে ঠোঁটে লিপিস্টিক মাখেন ।

সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশ্য বলেন, শেখ হাসিনা সারা বিশ্বে মাথা উচু করে চলতে শিখিয়েছেন ।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক হোসেন জাহাঙ্গীর বাবু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ নেতা আশরাফ হোসাইন, শাকিল রানা চৌধুরী প্রবাল, রাফিউল আদনান প্রিয়ম, জেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খানসহ প্রমুখ ।

এ সময় উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মো: আতাউর রহমান যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ মহানগর জাতীয় শ্রমিকলীগ, ওয়ার্ড কাউন্সিলর মো: তাজুল ইসলাম, মহিলা ওর্য়াড কাউন্সিলর রোকেয়া হোসেন কেয়া, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মোঃ শামছুল আলম এবং সঞ্চালনা করেন গৌতম এষ, সদস্য সচিব ময়মনসিংহ মহানগর শাখা ।

অনুষ্ঠান শেষে ১৩ নং ওয়ার্ডের মুজিব আদর্শের সৈনিক ও উপস্থিত এলকাবাসীর দাবীর মুখে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ‘কে উক্ত ওয়ার্ডের আওয়ামীলীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর জন্য কাজ করার লক্ষ্যে সমর্থন ও কাজ চালিয়ে যাবার নির্দেশ প্রদান করেন ।

এতে এলাকার জনগন আনন্দ উল্লাসের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের অভিভাবক’কে বিপুল করতালির মধ্য দিয়ে স্বাগত জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান