জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল এর পিতা প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় নিজ বাড়ী বিশ্বাস ভবনে কুলখানী অনুষ্ঠিত হয়।
কুলখানীতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মনিরুন্নেছা নিনু, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ মিল্ক ভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, বসুমতি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জেড এম গোলাম নবী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার জাহান বাদশা, কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুলখানীতে ঝিনাইদসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ বিশ্বাস।

