একাত্তর বাংলাঃ বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি সমাবেশ করবে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি বাধাগ্রস্ত করতেই রায়ের সার্টিফাইড কপি দেয়া হচ্ছে না। আইন সচিব রায়ের কপি ধরে রেখেছেন সরকার প্রধানের সর্বশেষ নির্দেশ পাওয়ার জন্য? এটা দেশবাসীর প্রশ্ন জনগণের প্রশ্ন। আমি দৃড় কণ্ঠে বলতে চাই জেলে বন্দী রেখে জুলুম নির্যাতন চালিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল কোনভাবেই দুর্বল করতে পারবেন না।
তিনি আরও বলেন, সরকারের নিষেধের কারণে রায়ের কপি পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণিত হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার মাস্টার মাইন্ড হচ্ছেন শেখ হাসিনা। নির্দোষ বেগম খালেদা জিয়াকে জনগণ ও জাতায়তাবাদীর শক্তির প্রবল আন্দোলনের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে।

