হজ্বের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের সৌদি যাওয়ার আশঙ্কা !

Date:

একাত্তর বাংলাঃ চলতি হজ্ব মৌসুমে রোহিঙ্গাদের একটি অংশ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব চলে যেতে পারে এমন আশংকায় বিশেষ সতর্কতা ব্যবস্থা নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্টের জন্য আবেদনকারীদের এখন তিন দফায় পরীক্ষা করা হচ্ছে। সে সাথে কড়াকড়ি আরোপ করা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও।

পবিত্র হজ্বের আগে পাসপোর্ট তৈরির অতিরিক্ত চাপের কারণে রোহিঙ্গারা সুযোগের অপেক্ষায় থাকায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা।

স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে প্রতিদিন সাড়ে চারশো আবেদন জমা হওয়ার পাশাপাশি দেয়া হয় অন্তত সাড়ে তিনশো নতুন পাসপোর্ট। একইভাবে আঞ্চলিক কার্যালয়ে চারশো আবেদন জমা পড়ার পাশাপাশি তিনশ নতুন পাসপোর্ট প্রদান করা হয়। কিন্তু পবিত্র হজ্বের আগে এ সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। হজ্বের গুরুত্ব বিবেচনা করে নির্ধারিত সময়ে পাসপোর্ট তৈরি করে তা দিতে তড়িঘড়ি করতে হয় পাসপোর্ট অধিদপ্তরকে। আর এ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে রোহিঙ্গারা।

আটাব সাধারণ সম্পাদক মুজিবুল হক শুক্কুর বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেনো যাচাই-বাছাই করে পাসপোর্ট দেয়। এই পাসপোর্টের কারণে রোহিঙ্গারা বিভিন্ন দেশে গিয়ে অপকর্মে লিপ্ত হয়।’

হাব চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আমি পাসপোর্ট দেখে চিনবো না। কোনটা বাংলাদেশি আর কোনটা রোহিঙ্গা। তাই পাসপোর্ট দেয়ার জায়গা থেকে ঠিক করে নিতে হবে।’

গত বছর’ও পবিত্র হজ্ব চলাকালে বাংলাদেশে রোহিঙ্গার অবস্থান ছিলো ৩ থেকে ৪ লাখ। এসব রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ চেষ্টা চালিয়েছিলো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব চলে যাওয়ার। কিন্তু বর্তমানে এ সংখ্যা ১১  লাখ ছাড়িয়ে গেছে। ফলে এবার সে শঙ্কা আরো বেড়েছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশীদের মধ্যে হজ্বে যেতে পাসপোর্ট তৈরির তোড়জোড়।

বিভাগীয় পাসপোর্ট কার্যালয় উপ পরিচালক বলেন, আবু নোমান মো. জাকির হোসাইন বলেন, যেহেতু বারবার ভেরিফিকেশন হচ্ছে। আশা করছি হজ্ব মৌসুমের আগেই সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব।’

জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট নেয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা খুব সহজে পুলিশ ভেরিফিকেশন পার হয়ে যায় বলে অভিযোগ দীর্ঘদিনের। আগে রোহিঙ্গারা শুধুমাত্র কক্সবাজার উপজেলার টেকনাফ এবং উখিয়ার পরিচয় ব্যবহার করলেও বর্তমানে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ঠিকানা ব্যবহার করছে। এ অবস্থায় ভেরিফিকেশনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, রোহিঙ্গারা যাতে পাসপোর্টের আওতায় না আসতে পারে তাই সরেজমিনে সব থানায় নির্দেশনা দেয়া আছে।’

গত দু’মাসে চট্টগ্রামের দু’টি পাসপোর্ট কার্যালয়ে বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট করাতে গিয়ে অন্তত ২৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সে সাথে জব্দ করা হয়েছে আরো বেশক’জন রোহিঙ্গার জাল নথিপত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান