একাত্তর বাংলাঃ এবারের অমর একুশে গ্রন্থমেলায় থাকছে কবি মোহাম্মদ শাহানুর ইসলামের কাব্যগ্রন্থ ‘অন্তহীন যাত্রা’। বইটি প্রকাশ করছে অন্যধারা পাবলিকেশন্স।
সুমন ঘোষ-এর প্রচ্ছদ করা বইটি পাওয়া যাবে অমর একুশে বই মেলা অন্যধারা পাবলিকেশন্সের ১৩০ নম্বর স্টলে। বইটির মূল্য মাত্র ১৬০ টাকা।
বইটি কবি শাহানুর ইসলাম তার বাবা মরহুম মজির হোসেনের নামে উৎসর্গ করেছেন। মূলত পিতার মৃত্যু নিয়েই ‘অন্তহীন যাত্রা’ কবিতাটি লেখা। এই কাব্যগ্রন্থে মোট ৪০ টি কবিতা রয়েছে। যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা।
‘অন্তহীন যাত্রা’ কবি শাহানুর ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলেও লেখালেখির জগতে আছেন তিনি অনেক আগে থেকেই। তার লেখা অনেক উপন্যাস, কাব্যগ্রন্থ এবং গল্পগ্রন্থ অপ্রকাশিত রয়েছে।
বর্তমানে কবি মোহাম্মদ শাহানুর ইসলাম সাতাইশ কলেজে পদার্থ বিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেছেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শেষ করেছেন তার নিজ জেলা গাইবান্ধা স্কুল-কলেজ থেকে।

