একাত্তর বাংলাঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। তাদের হত্যার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার পেইন্টসভেল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় পুলিশ। পুলিশ বলছে, চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আলামত দেখে মনে হয়, ক্ষোভের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড।
তবে কারণ জানতে অনুসন্ধান শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। একই দিন ওহাইও অঙ্গরাজ্যে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এক পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে গত এক বছরে এমন হত্যার সংখ্যা অশঙ্কাজনকহারে বেড়েছে। দেখা দিচ্ছে নিরাপত্তা শঙ্কা।

