একাত্তর বাংলাঃ রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর পুড়িয়ে দেয়া রোহিঙ্গাদের বাড়ি-ঘর পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
রোববার হেলিকপ্টারে করে রাখাইনে পৌঁছান তিনি। পরে রোহিঙ্গাদের একটি গ্রাম ঘুরে দেখেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের পুড়ে যাওয়া বাড়ি-ঘর দেখেন তিনি।
পরে সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বরিস জনসন। তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চাইলেও এক রকম নিশ্চুপ থাকতে দেখা যায় রোহিঙ্গাদের।
পরে সাংবাদিকদের তিনি বলেন, রাখাইনে যে ভয়াবহ নারকীয় তাণ্ডব চালানো হয়েছে সে সম্পর্কে মিয়ানমারের নেত্রী অং সান সু চি অবগত রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তার।

