একাত্তর বাংলাঃ টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতের স্ত্রী নাহার আহমদ। রোববার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে তিনি সাক্ষ্য দেন।
এরআগে, সংসদ সদস্য আমানুর রহমান রানাসহ মামলার সাত আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে প্রথমদিনে সাক্ষ্য দেন মামলার বাদী নাহার আহমদ। পরে আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়। আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেন বিচারক।
২০১৩ সালের ১৮ জানুয়ারি, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী নাহার আহমদ।
তদন্ত শেষে, সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার তিনভাইসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

