একাত্তর বাংলাঃ ফাঁস হওয়া প্রশ্নপত্র কত শতাংশ পরীক্ষার্থীর উপর প্রভাব ফেলেছে তা পর্যালোচনা করে পরীক্ষা বাতিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির প্রথম সভা শেষে সময় সংবাদকে একথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। তিনি জানান, আগামী সপ্তাহে মূল্যায়নের প্রক্রিয়া শুরু করা হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর আরও বলেন, ‘আগামী রবিবারে বসে পর্যালোচনা করে সুপারিশ করবো। অনেক সময় বাতিল করলে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা যেতে পারে, প্রশ্ন পেয়েছে পাঁচ মিনিট আগে, দশ মিনিট আগে। ওই প্রশ্ন পেয়ে হয়তো বেশি প্রস্তুতি নিতে পারে নি। আবার হতে পারে বেশ আগে হয়েছে, তারা প্রস্তুতি নিতে পেরেছে কিন্তু তাদের সংখ্যা পাঁচ হাজার কিংবা দশ হাজার শিক্ষার্থী। অথচ পরীক্ষার্থী ২০ হাজার। এসমস্ত হিসেব নিকাশ করে আমরা একটা প্রতিবেদন দিবো। ফাঁসকৃত প্রশ্ন আসলেই মিলেছে কিনা সে বিষয়ও আমরা ক্ষতিয়ে দেখবো।’

