একাত্তর বাংলাঃ সরকারের বিশেষ উদ্যোগের কারণে মৎস্যসহ আমিষের সব খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নায়ারণ চন্দ্র চন্দ। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যতে জাতীয় এ সম্পদ রফতানি করার চিন্তাভাবনা করছে সরকার।
মৎস্যসম্পদের জন্য সম্ভাবনাময় বাংলাদেশে গেল অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৪০ লাখ ৫০ হাজার মেট্রিক টন। সরকারি হিসেবে অনুযায়ী লক্ষ্যমাত্রার ৮৪ হাজার মেট্রিক টন বেশি মাছ উৎপাদন হয়েছে। যা কৃষিখাত থেকে জিডিপিতে যোগ হওয়া সূচকের এক চতুর্থাংশ। সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বললেন, শুধু দেশে নয় মাছ উৎপাদনে পৃথিবীতে দৃষ্টান্ত আজ বাংলাদেশ।
মৎস্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে উঠে আসে সামুদ্রিক মাছ ও ইলিশ আহরণের চিত্র।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন ৬৬ শতাংশ বেড়েছে। এখনই আমরা রপ্তানি করব কি_? সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে উৎপাদনের অতিরিক্ত হলেই, আমরা রফতানি করবো।’
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মাংস, দুধ, ডিমসহ প্রাণিজ আমিষের অন্যান্য খাতেও উৎপাদন লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। জনগণের চাহিদার কথা মাথায় রেখে উদ্যোগ নেবার কথাও জানালেন তিনি।
মাংসের দামের বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমরা কিছু দিনের মধ্যে মাংসের দামে বিষয়ে সিদ্ধান্ত নিব। তখন মাংসের দামও কমবে।’
প্রাণিজ আমিষ উৎপাদন বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা প্রণোদনা প্রকল্পের উল্লেখ করেন নারায়ন চন্দ্র চন্দ।

