একাত্তর বাংলাঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে গতরাতের এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্বজন ও এলাকাবাসী জানান, উপজেলার শিয়ালকাঠী গুচ্ছগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন ইটভাটা শ্রমিক সমিত্র সাধক। পথে তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমিত্র।
এসময় জীবন বাঁচাতে স্থানীয় এক বাড়িতে প্রবেশ করেন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই জেলা সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

