‘নিষিদ্ধ নোট ও গাইড বই প্রকাশ্য বিক্রি‘

Date:

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে বছরের শুরুতেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের সরকার বিনামূল্যে বই প্রদান করার সুবাদে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী মোটা অঙ্কের কমিশনের লোভে স্থানীয় লাইব্রেরীর সহায়তায় উপজেলার বিভিন্ন স্কুলে নোট ও গাইড বই গুলো পাঠ্য করে থাকেন।

এ বিষয়ে শনিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, শহরের বেশ কিছু দোকানে এনসিটিবি’র অনুমোদন ব্যতিত পাঠ্য তালিকায় অন্য কোন বই ব্যবহার করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা ধাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে এসব নোট গাইড বই বিক্রি করছে।

জানাগেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ফাহাদ প্রকাশনীর কাছ থেকে ১০লক্ষ টাকা সন্মানী নিয়ে নির্ধারিত নোট ও গাইড বই গুলো পাঠ্য করেছে। পরবর্তিতে শিক্ষকগন ঐ প্রকাশনির নোট গাইড কিনতে শিক্ষার্থীদের বাধ্য করতে যার য়লে উপজেলার শিক্ষা ব্যবস্থা গাইড বই আর কোর্চিং নির্ভর হয়ে পড়েছে।

পৌরশহরের বিভিন্ন লাইব্রেরী গুলোতে অনুপম, লেকচার, পাঞ্জেরী, ফুলকুড়ি, ফাহাদ, জননী, জুপিটার সহ বিভিন্ন প্রকাশনীর নোট গাইড বই পাওয়া যাচ্ছে। শিক্ষকদের কমিশন দেয়ার ফলে নোট ও গাইডের দাম আগের তুলনায় বেড়ে গেছে বলেও ধারনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের মেধার বিকাশ ও গাইড বইয়ের উপর নির্ভরশীলতা কমাতে ২০১০ সালে চালু করা হয় সৃজনশীল পদ্ধতি। সেই সাথে নির্ষিদ্ধ করা হয় সব ধরনের নোট ও গাইড। কিন্তু উপজেলায় সৃজনশীল মেধা সম্পন্ন পর্যাপ্ত শিক্ষক না থাকায় কোচিং ও গাইড নির্ভর হয়ে পড়ছেন বলে মনে করছেন সচেতন অবিভাবকগন।

বই প্রকাশ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, শিক্ষক সমিতির সভায় সকল শিক্ষকদের সমন্বয়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ফাহাদ প্রকাশণীর বই পাঠ্য করতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার বলেন, এনসিটিবি কর্তৃক অনুমোদন ব্যতিত কোন নোট, গাইড ও সহায়ক, কোন গ্রামার ব্যবহার বা অন্যকোন পাঠ্য পুস্তক পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করা যাবেনা।

এ বিষয়ে ২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় একটি উন্নয়ন কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান