শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতাঃ শ্রীবরদীর সামাজিক ব্যক্তিত্ব, উপজেলার রাণীশিমূল ইউপি চেয়ারম্যান মাসুদ রানার নিজস্ব তহবিল থেকে চক্রপুর, হাতিবর, টিলাপাড়া, তেতুলিয়া ও বালিজুড়ির সীমান্ত এলাকায় গরীব, অসহায়, অস্বচ্ছল, বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও বিধবা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাণীশিমূল ইউনিয়নের উক্ত গ্রাম গুলোর ঘরে ঘরে গভীর রাত পর্যন্ত এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ তার সাথে ছিলেন। একই রাতে ৮ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ধারাবাহিকভাবে ফের দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আগ্রহ প্রকাশ করেন।

