একাত্তর বাংলা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার হুদমাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বেডরুম থেকে চারটি এবং গোয়াল ঘর থেকে আরো দুটি পিস্তল উদ্ধার করা হয়। পরে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চারটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ৫৯-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী। আটককৃত আনারুল, অস্ত্র চোরাচালান চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

