একাত্তর বাংলাঃ ময়মনসিংহে গন্ধগোকুল প্রজাতির একটি বিরল প্রাণী উদ্ধার করা হয়েছে।
দুপুরে জেলা সদরের আলালপুর গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বিরল প্রজাতির প্রাণীটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে প্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বন বিভাগের কাছে প্রাণীটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘এটা কি প্রাণী আমরা বুঝতে পারছি না। বন বিভাগকে খবর দিয়েছি। তারা পৌঁছলে নিশ্চিত হওয়া যাবে।’

