ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ টানা ১৬ বছর পর ময়মনসিংহে পুলিশ ও ছাত্রলীগের বাধাঁহীন ভাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল। এ কারণে বাঁধাহীন ¯্রােতে এই কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। এর আগে ছাত্রদলের প্রায় প্রতিটি কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলার মুখে করতে হয়েছে বলেও অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এর মধ্যে সকাল ৭টায় দলীয় পতাকাল উত্তোলনের মধ্য দিয়ে দুপুরে রক্তদান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় ড্যাব চিকিৎসকদের সহযোগীতায় বিপুল সংখ্যক নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেয়। পরে বিকালে দলীয় কার্যালয় থেকে সাবেক ছাত্র নেতাদের উপস্থিতিতে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় র‌্যালিটি নগরীর নতুন বাজার ও গাঙ্গিনাপাড় হয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করে।

ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর ছাত্রদল আয়োজিত যৌথ এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণের সাধারন সম্পাদক দাউদ রায়হান এবং উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ।

এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোন কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে র্দীঘ সময় পর বাঁধাহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীন ভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাক স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছিলেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এর মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান