একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৭ অপরাধী।
জানা যায়, এসআই ছানোয়ার হোসেন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামী মোঃ মাহমুদুল হক ওরফে মাহমুদুল হাসান (২৩) ও রমজান আলী (৩৪) কে রঘুরামপুর নলুয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই মোজাম্মেল হোসেন সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ রাসেল মিয়া (৩০) ও মাহফুজুর রহমান (৩৪) কে টাউনহল মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, র্যাব-১৪, ময়মনসিংহ সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ হৃদয় মিয়া @ হৃদয় আল হাসান (৩০) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এছাড়া এএসআই শামীমুল হাসান ও নূরুজ্জামান অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ টি জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোঃ সোহাগ (৩৭) ও আবু তাহের (৪০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

