পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ পালিত

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ জেলা প্রশাসনসহ রাজনৈতিক দলগুলোর পৃথক পৃথক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় একাত্তরের শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নগরীতে সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে শত্রু মুক্ত হয়েছিল ময়মনসিংহ জেলা।
আয়োজক সূত্র জানায়, দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে প্রথমে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা শেষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নগরীর দুর্গাবাড়ী, নতুন বাজার ঘুরে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, জেলা প্রশাসক মো: মুফিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটির প্রথম প্রহরে সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এছাড়াও মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর বিএনপি। এতে মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অধীনে মুক্তিবাহিনী এবং এই অঞ্চলের জনতার সম্মিলিত প্রয়াসে ময়মনসিংহ অঞ্চল শত্রুমুক্ত হয়। ওইদিন ময়মনসিংহের আকাশে মুক্তিকামী মানুষের বিজয় মিছিলে উত্তোলিত হয় স্বাধীন দেশের জাতীয় পতাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান