একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ১২ অপরাধী।
জানা যায়, এসআই অন্তী রানী সরকার সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এসল্ট মামলায় প্রিয়া কর্মকার (১৯), নিপা কর্মকার (২২) ও আমির হোসেন ওরফে বাবু (১৭) কে থানার সামনে থেকে গ্রেফতার করেন, এসআই অংকন সরকার সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলায় মোঃ শামীম আহম্মেদ (৪০) ও মোঃ বাছির উদ্দিন ভূইয়া (২৫) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই জাহিদুল হাসান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় মোঃ জামাল (৫৫) কে গাঙ্গীনারপাড় এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই ওমর ফারুক রাজু সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ফাতেমা খাতুন (২৮) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই সোহেল রানা সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় মোঃ নাজমুল ইসলাম সুজাত (৩৫) ও দেলোয়ার হোসেন (৩৫) কে সানকিপাড়া শেষ মোড় এলাকার সরকারী পাকা রাস্তার উপর থেকে ৪০ পিস টেপেন্ডাসহ গ্রেফতার করেন, এসআই মোজাম্মেল হোসেন সংগীয় ফোর্স কোতোয়ালী থানার মামলায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মিলন মিয়া (২০), মোঃ রবিন মিয়া (১৯) ও মোঃ ফরহাদ মিয়া (২৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

