মামলার রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান কোন অপরাধ করেননি: সাংগঠনিক সম্পাদক শরীফুল

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। তিনি বলেন, মামলার রায়ে প্রমাণ হয়েছে দুনিয়ায় মিথ্যার জায়গা নেই। মূলত রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে এই মামলায় আসামি করা হয়েছিল।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শরীফুল আলম আরও বলেন, আমরা পূর্ব থেকেই বলে আসছিলাম বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জাতীয় পর্যায় থেকে শুরু করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা গায়েবী ও হয়রানিমূলক। আজকের রায়ে দেশবাসীসহ বিশ্বের শান্তিকামী মানুষ খুশি। মামলার রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান কোন অপরাধ করেননি।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে এই বিএনপি নেতা আরও বলেন, বর্তমান দেশে আংশিক গনতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ায় দেশের মানুষ স্বস্থি প্রকাশ করেছে।

এ সময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তারেক রহমান ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাওয়ায় ময়মনসিংহ বিভাগীয় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন এই বিএনপি নেতা।

এ সময় দলীয় কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩