একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকায় র্যাব-১৪ এর সফল অভিযানে ও বিজিবির টহল টিমের সহযোগিতায় ৩৫ লক্ষ টাকার অধিক মূল্যের ২১৫ বস্তা অবৈধ ভারতীয় জিরা আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, ১৫ অক্টোবর সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় রাত অনুমান ৯ ঘটিকায় হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকনপাড়াস্থ অভিযান পরিচালনা করে ২১৫ বস্তায় মোট ৬৩৮৫ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। যার বাজার মূল্য পয়ত্রিশ লক্ষ এগার হাজার সাতশত পঞ্চাশ টাকা।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ওয়াদুদ মাস্টার (৩৮), সিরাজুল (৩২), জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী (৪২)সহ অজ্ঞাতনামা আসামীগণ দৌড়ে পালিয়ে যায়।
এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র্যাব জানতে পারে, পলাতক আসামীগণ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় মামলা দায়েরপূর্বক আলামত হিসাবে ২১৫ বস্তা ভারতীয় জিরা হস্তান্তর করা হয়েছে।

