একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করা হয়।
জানা যায়, এসআই খোরশেদ আলম সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী জাহের আলী (৫৫) ও মোঃ রফিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেন, এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরন মামলার আসামী বিপ্লব (২১) কে গ্রেফতার করেন, এসআই রুবেল মিয়া সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী শেখ ফরিদ (৩০) কে গ্রেফতার করেন, র্যাব-১৪ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ সুরুজ আলী বাবু (২৮) কে ৬০ পিস টেপ্টো উদ্ধারসহ গ্রেফতার করেন, এসআই খোরশেদ আলম সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী নাসির উদ্দিন (২৪) কে গ্রেফতার করেন, এএসআই আবু সায়েম সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ফজলে রাব্বী (২৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

