নতুন কাজে যুক্ত হলেন ঐশী

Date:

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) খেতাব নিয়ে শোবিজে পা রেখেছিলেন। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। প্রশংসা কুড়িয়েছেন ‘আদম’র মতো ছবিতে কাজ করে। এরপরও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঠিক পাওয়া যাচ্ছে না! নতুন কাজে যেমন অনুপস্থিত, তেমনি শোবিজের আলোচনা-চর্চা এসবের থেকেও চলছেন দূরত্ব বজায় রেখে। সেই নীরবতা কিঞ্চিৎ ভাঙলেন ঐশী। নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। তবে সিনেমা নয়, একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

সংবাদ মাধ্যমকে ঐশী জানালেন, কিছু দিন আগে তিনি চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার’র (বাংলাদেশ) শুভেচ্ছাদূত হয়েছেন।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ঐশী বললেন, ‘এর আগে আমি হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম। তো এটি তাদেরই একটি ব্র্যান্ড। খোঁজ নিয়ে দেখলাম, এটি বিশ্ব বাজারে অন্যতম জনপ্রিয় ফোন।

এ ছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এসব কিছু ভেবেই যুক্ত হয়েছি।’ ঐশী জানান, এরইমধ্যে প্রতিষ্ঠানটির জন্য একাধিক ফটোশুট সেরেছেন তিনি। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন।

এ ছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও হাজির হতে পারেন ঐশী। এ তো গেলো নন-ফিল্মি কাজের খবর; কিন্তু ঐশীকে তো দর্শক বড় পর্দায় খুঁজছে! সে প্রসঙ্গে আপাতত এটুকু বললেন, ‘সত্যি বলতে, একটা লম্বা বিরতি তো হয়ে গেছে। সেজন্য চাচ্ছি ভালো কাজ দিয়েই কামব্যাক হোক। তা না হলে এই অপেক্ষার কী মানে! কাজের ডাক মাঝেমধ্যেই আসে। কিন্তু পছন্দসই চিত্রনাট্য আসলে সেভাবে পাঁচ্ছি না। তবে হ্যাঁ, দু’একটি গল্প পছন্দ হয়েছে, কথাবার্তাও প্রায় চূড়ান্ত। এখনই বিস্তারিত বলতে পারছি না, কারণ টিমের নিষেধ আছে।’

প্রসঙ্গত, ২০২১ সালে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ দিয়ে অভিষেক হয় ঐশীর। যেখানে তার নায়ক আরিফিন শুভ। এরপর একই সিরিজের ‘ব্ল্যাক ওয়ার’-এও কাজ করেছেন তিনি। শুভর সঙ্গে ‘নূর’ নামে আরও একটি সিনেমার কাজও সেরে রেখেছেন ঐশী। রায়হান রাফী নির্মিত ওই ছবির মুক্তি অজ্ঞাত কারণে থমকে আছে! এ ছাড়া ঐশীকে দেখা গেছে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ও সম্প্রতি প্রয়াত তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণের ‘আদম’-এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩