এই সরকারের যাওয়ার সময় হয়ে গেছে: মির্জা ফখরুল

Date:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। ঘুরাঘুরি অনেক করছেন, এখন এসব বন্ধ করে আপনার দাফন-কাফন যেন ঠিকঠাক হয়, আপনাকে যেন মানুষ মনে রাখতে পারে, সেইভাবে চিন্তাভাবনা করে বিদায় হোন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ-বেনজীর কার সৃষ্টি? তাদের (সরকার) সৃষ্টি। আজিজের অবস্থান কোথায় ছিল? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। এখন বেনজীর আহমেদের হাজার হাজার অপকর্ম বের হচ্ছে, সবই লুটের ফিরিস্তি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার পচে-গলে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তারা মুখে যতই কথা বলুক, যাই করুক, আসলে এদের কোনো অস্তিত্ব নেই। তার প্রমাণ আজকে একেক করে বের হচ্ছে সব জায়গায়।

তিনি আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দানবের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। এখানে চলাও বিপদ, আন্দোলন করাও বিপদ। কিন্তু সাহস করে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের চলমান আন্দোলন চলবে, সামনে তা আরও বেগবান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান