আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজের আগে প্রথমবারের মতো রাজধানী রিয়াদে নাইট ক্লাব চালু করলো সৌদি আরব। ক্লাবটির নাম দেওয়া হয়েছে‘বিস্ট হাউস’।তবে ক্লাবটির সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন।সেইসঙ্গে গুনতে হবে মোটা অংকের অর্থ।
সৌদির এই নাইট ক্লাবে বিলাসবহুল ইন্টিরিয়র তৈরি করা হয়েছে। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। এখানে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা হবে।যা দেশটির ঐতিহ্যগত অ্যালকোহল নিষেধাজ্ঞা থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
এই নাইট ক্লাবটিতে অনেক স্টুডিও রয়েছে। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। অনেক ডিজে এবং সঙ্গীত প্রয়োজকও এখানে উপস্থিত থাকবেন।
সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে।এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা হতে চলেছে।কারণ এখন পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশি নাগরিকরা পার্টি করতে পারেন না।
সৌদির প্রথম নাইট ক্লাবটিতে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ৬ হাজার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা। শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে গুনতে হবে ১০ হাজার রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।
উল্লেখ্য যে,দেশটিতে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।যদিও সৌদি আরব সম্প্রতি বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের জন্য মদের দোকান খোলার অনুমোদন দেয় ।

