বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে মার্কেটে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারের দাবীতে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৯ মে) সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাট্রাজোর ইউনিয়নের চড়িয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে উকিল মিয়া পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে মার্কেটের ৬টি দোকান পুড়িয়ে দিয়েছে।যা বাজারের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে বলে জানান।

ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী ডা. লিয়াকত হোসেন বলেন, অভিযুক্ত উকিল মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আগুন দেওয়ার প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান,জিন্নাহবাজারে আগুন লাগার ঘটনায় থানায় সাধারন জিডি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ২২ মে বুধবার রাত ২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।এতে একটি ওষুধের দোকান, একটি ফার্মেসি, একটি কাপড়ের দোকান ও একটি টেইলার্সসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা হলেন, ওষুধ ব্যবসায়ী ডাঃ লিয়াকত হোসেন, কাপড়ের ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ, কম্পিউটার ব্যবসায়ী মোঃ সোহেল, ওষুধের ফার্মেসী ব্যবসায়ী রুহুল আমিন, টেইলার্স মালিক বুলু মিয়া ও মুদি দোকান মালিক মজিবুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাব মতে আনুমানিক তাদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান