ব্যাংকের রিজার্ভ তলানীতে এসে ঠেকেছে: ফখরুল

Date:

ব্যাংকের রিজার্ভ তলানীতে এসে ঠেকেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসেবে আরও খারাপ অবস্থা। বাংলাদেশ ব্যাংকের দুর্নীতির কথা বলায় সাংবাদিকদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বারবার বলেছে, সরকার দুর্নীতিতে নিমজ্জিত। যুক্তরাষ্ট্র থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা এসেছে দুর্নীতিসহ বিভিন্ন কারণে। দেশে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে সরকার। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার। ব্যবহার করার চেষ্টা করছে সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছে বিচার বিভাগ ও প্রশাসনকে। ত্রাস সৃষ্টি করে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে তারা।

এ সময় সাংবাদিকদের প্রসঙ্গও টেনে আনেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবাদিকরাও কিন্তু মনপ্রাণ খুলে কিছু লিখতে পারেন না ক্ষমতাসীনদের ভয়ে। প্রতিটি শব্দ লিখতে গিয়ে তাদের চিন্তা করতে হয়, এই বুঝি তাদের জেলে যেতে হলো!

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, উপজেলা নির্বাচনে নিজেরা নিজেরা লড়াই করছে আওয়ামী লীগ। যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, কোনো পরিবর্তন হবে না, সে নির্বাচনে গিয়ে কী লাভ? তাই জনগণও ভোট দিতে যাচ্ছে না।

গণতন্ত্রের লেবাসে আওয়ামী লীগ আবারও বাকশাল কায়েম করছে উল্লেখ করে মির্জা ফখরুল এরপর বলেন, তারা বলছেন-নির্বাচনে বিএনপি না আসলে কী করবো! কিন্তু এমন নির্বাচন তারা করছে যে, কোনো দলই সেটিতে অংশগ্রহণ করতে চায় না। বিএনপি ক্ষমতা চায় না, সুষ্ঠু অবাধ নির্বাচন চায়। আর এটি হলে জনগণ যাকে নির্বাচিত করবেন; তাকেই মেনে নেবো। নিজেরা অপকর্ম করছে বলেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার। সামনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান