প্রেক্ষাগৃহে মুখোমুখি ফারিণ-স্পর্শিয়া

Date:

দুজনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার ছোটপর্দায় নয়, লড়াইটা হবে বড়পর্দায়। একসঙ্গে মুক্তি পাঁচ্ছে দুজনের চলচ্চিত্র। তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ ও স্পর্শিয়ার ‘সুস্বাগতম’, দুটি সিনেমাই আগামী শুক্রবার মুক্তি পাঁচ্ছে প্রেক্ষাগৃহে।

‘ফাতিমা’ পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেলারটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। সবাই বলছেন, ভালো কিছুই হবে। ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই সিনেমায় ফারিণ ছাড়াও ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকাসহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিণ।সম্প্রতি ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী শুক্রবার থেকে আপনার কাছের সিনেমা হলে।

’ অন্যদিকে, একজন নারী বিমানের পাইলট হবেন। আর এই স্বপ্ন বাস্তবায়নে তিনি রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘সুস্বাগতম’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

এটি পরিচালনা করেছেন শফিকুল আলম। সিনেমাটি প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, এর আগে নিরবের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’-এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালকও কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান