একাত্তর বাংলা ডেস্ক
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ি বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে পোশাক শ্রমিকরা প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় নগরের কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানার কয়েক শ শ্রমিক সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে বেতন দেওয়া, ১০ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবস হিসেবে বেতন নির্ধারণসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে কিছু শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও জনান, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

